আজ শ্রাবণের
পূর্নিমাতে
আজ
শ্রাবণের পূর্ণিমাতে
তুমি
বৃষ্টি
হ’য়ে ঝরে
পড়েছো একা
সনির্বন্ধ
নামানো চোখটিতে
উঠোন
জুড়ে খেলছে হাস্নুহানা
আজ
শ্রাবণের পূর্নিমাতে
আমি
স্টেশন
জুড়ে তোমার অপেক্ষায়
প্রান্তিক
রেল ছুটে চলেছে
একা
তোরঙ্গ
আর টিকিটবিহীন
রাতে
আজ
শ্রাবণের পূর্নিমাতে
সবাই
একসঙ্গে
সকলে মিলে একা
শহরতলী
এবং মাথার চুলে
পাক
ধরেছে মৃদুমন্দ
সুখে
আজ
শ্রাবণের পূর্নিমাতে
তাই
জলের
কাছে ভালোবাসতে
শেখো
পেরিয়ে
যাও ভূবনডাঙার
মাঠ
পেরিয়ে
চলো কোপাই সোনাঝুরি
জ্যোৎস্নাকথায়
আকাশ টলোমলো
আজ
শ্রাবণের পূর্নিমাতে
তুমি
বলো – শুধু তোমার
কথা ই বলো
১৬ই
অক্টোবর, ২০০৬