সংসার

রাহুল গুহ

 

তুমি হও এক আকাশ আমি পোড়া চাঁদ

একসাথে মিলে মিশে ঘুড়ি হয়ে উড়ি

 

ছায়াটিতে লেগে থাক সকালের ঘ্রাণ

দূরভাষে কথা হোক যখন তখন

ভিজে মাঠে ঘাসফুলে জমা বিশ্বাসে

আমাদের সাথে সাথে তারা বড় হোক

 

আমাদের পায়ে পায়ে নীলচে শহরে

ধূসর পাতার রং গাঢ় আরো গাঢ়

রাধাচুড়াটির পাশে একা লাস্ট ট্রামে

তোর সাথে দেখা হবে তাই বসে আছি

 

তোর সাথে দেখা হবে তাই রাতজাগা

স্থবির ব্রহ্মদেশে কথা কতো কিছু

রংহীন রামধনু অনুতে অনুতে

আলাপে বিশ্মরণে বড় হওয়া খেলা

 

তুমি হও ঝরাফুল আমি চেনা হাওয়া

একসাথে উড়ে উড়ে চলো ঘুরে আসি

 

১৯শে সেপ্টেম্বর