তিনপুরুষ
রাহুল
গুহ
বড় রাস্তায় নয়
ছোটবেলা রাস্তার
পাশে
তিনপুরুষের
ভিটে।
তার গায়ে - এলাকার
ন্যাড়াপোড়া মাঠে
অলিতে গলিতে চলি
সন্ধিপাদানিতে
ভর করে
শকুনের নজর এড়িয়ে
ছোটবেলা রাস্তায়
নয় পায়েচলা বাইলেন
সাগরের মোড়ে
আমাদের
দেখা
আলো আর অন্ধকারে
কথকথা
হরিবোল ধ্বনি
এবাড়ি ওবাড়ি ঘুরে
বারে বারে
“ধীরে
চলো ধনি – হংশীগামিনী”
... আর তারপর কপালে
আগুন জ্বেলে চেনা
বেনোজলে ...
অলি বাই - গলি
নয় নয় পোড়ো
খালধারে
তিনপুরুষের
মাটি।
ঠিক ভূল, খুঁটিনাটি
বেলফুল মালা আর
আধডোবা ল্যাম্পপোস্ট
খেলা
কবরের মাটি বলে
ফেলে আসা একফালি
বিকেল অবেলা
তারপর কেরোসিন
রাত আর
খোলা আকাশের নিচে
আমাদের ধুম আহ্লাদ
...
এইসব থেমে
গেলে
তার কাছে গিয়ে
বসি আগুনের পাশে
হেমন্ত বাতাসে
তখন উঠেছে তান
মাথাচিরে বুকচিরে
অন্ধ সে শিকড়ের
গান
ধমণীর
শেষ
তন্ত্রীতে ...
সেইখানে পড়ে থাকে
ছায়া
শিকড় কুয়াশা আর
তিনটিপুরুষ
ধরে
জমানো
অলীক কিছু মায়া
...
৩রা নভেম্বর,
২০০৬